আবনা : যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে প্রবেশ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। আর এর অবকাশে মিশরের রাজধানী কায়রোয় চলছে আলোচনার প্রক্রিয়া।
ইসরাইল ও হামাসের প্রতিনিধিদল কায়রো পৌঁছেছে এবং এরইমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে সরাসরি কোনো বৈঠক হবে না বরং মিশরের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষভাবে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
গতকাল (মঙ্গলবার) থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয় এবং এ কারণে ঘনবসতিপূর্ণ গাজায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এর আগে প্রায় এক মাস ধরে সেখানকার মানুষ ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বোমা ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেই দিন কাটিয়েছেন। ইহুদি সেনাদের আগ্রাসনে ২৯ দিনে গাজায় শহীদ হয়েছেন ১,৮৮০ জন আর আহত হয়েছেন অন্তত ৯,৫০০ জন। অন্যদিকে, ইসরাইলিরও যুদ্ধের মধ্যে অস্বস্তিতে দিন কাটিয়েছে। এছাড়া, হামাসের প্রতিরোধে মারা গেছে ইসরাইলের বহু সেনা।
এদিকে, হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া বলেছেন, মাসব্যাপী ইসরাইলের ভয়াবহ গণহত্যার বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যোদ্ধারা মূলত বিজয় ছিনিয়ে এনেছে। একইসঙ্গে তিনি কায়রোয় যাওয়া প্রতিনিধিদলের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। তবে তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে অবশ্যই গাজার ওপর থেকে সাত বছরের অবরোধ তুলে নিতে হবে।#
৬ আগস্ট ২০১৪ - ১৪:৫১
News ID: 629426
যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে প্রবেশ করেছে অবরুদ্ধ গাজা উপত্যকা। আর এর অবকাশে মিশরের রাজধানী কায়রোয় চলছে আলোচনার প্রক্রিয়া।